×

আইন-বিচার

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান-আনিসুলকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান-আনিসুলকে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার নিউমার্কেট এলাকায় শাহজাহান আলী (২৪) নামের এক দোকানের কর্মচারীকে হত্যা করা হয়। ওই হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে গণমাধ্যমকে জানা গেছে। বুধবার (১৪ আগস্ট) নিউমার্কেট থানা ও আদালত সূত্রে  এমন তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম (৪৫)। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন তিনি। 

আরো পড়ুন: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় ক্ষমতাশীল দলের নেতা-কর্মীরা। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App