×

খুলনা

ডুমুরিয়া

১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৫ জন অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, দৈনিক কালবেলার ডুমুরিয়া প্রতিনিধি দীপ্তিমান বাপ্পি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীদের পরিবারের সদস্যরা।

হুইলচেয়ার বিতরণকালে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং চলাফেরা সহজ করতে সরকারের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।" তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। তারা জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চলাফেরায় ভোগান্তি পোহাতে হচ্ছিল। হুইলচেয়ার পাওয়ায় তাঁদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

লালমনিরহাট প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App