×

বরিশাল

মাছুমা হাদি

মমতার বক্তব্যে গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

মমতার বক্তব্যে গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করা উচিত।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিবেন।”

হাদি হত্যা মামলার আসামিরা পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর কীভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ঘটনায় কোনো রাষ্ট্রীয় বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বারবার কেন চার্জশিট দাখিলের সময় পরিবর্তন করা হচ্ছে, তা দেশের মানুষ জানতে চায়। ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতা এবং হত্যার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

মাছুমা হাদি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় উদাসীন থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব জনগণের আস্থাভাজন অন্য কারও কাছে অর্পণ করা উচিত। সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

লালমনিরহাট প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App