×

খুলনা

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

Icon

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

ছবি: সংগৃহীত

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও সুধীজনদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, ড. এম এম রইস উদ্দিন এবং অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App