×

চট্টগ্রাম

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪১ পিএম

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ছবি : সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লালমাই থাানার ওসি ওসমান গণি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App