×

খুলনা

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:৫২ পিএম

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহরসংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অপূর্ব ইফতি তাইফ (১৮), তিনি হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে এবং দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অপরজন সাকিবুল ইসলাম (১৯), তিনি শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। যে স্থানে তারা নেমেছিল সেখানে পানির গভীরতা অনেক বেশি ছিল। দীর্ঘ সময় ধরে তারা ওপরে না উঠলে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয়রা কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাও নদীতে নেমে খোঁজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App