×

খুলনা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৫৭ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে। সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। 

জানা যায়, বিকালে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রহিবুল। জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে

তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘রহিবুল আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এভাবে একটি তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App