×

চট্টগ্রাম

আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য -ছারছীনার পীর ছাহেব

Icon

মো: মিজানুর রহমান আকন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫০ পিএম

আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য -ছারছীনার পীর ছাহেব

ছবি: সংগৃহীত

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন এবং অফুরন্ত নিয়ামত দান করেছেন। এই পৃথিবীতে আমাদের অবস্থান ক্ষণস্থায়ী, নির্দিষ্ট সময় শেষে আবার তার কাছেই ফিরে যেতে হবে। মূলত, এই ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহ আমাদের জন্য পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছেন।’

মঙ্গলবার (৫ মে) চাঁদপুরের ফরিদগঞ্জে কামতা বাজার ঈদগাহ ময়দানে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত পীর সাহেব কেবলা। সেখানে তিনি এসব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

তিনি বলেন, ‘আল্লাহ দেখছেন দুনিয়ার জীবনে কে কত ভালো কাজ করতে পারে এবং কে তার কতটা প্রিয় হতে পারে। আমাদের ভালো কাজের উদ্দেশ্য কী—তা কি আল্লাহকে খুশি করার জন্য, নাকি লোক দেখানোর জন্য—তাও তিনি পর্যবেক্ষণ করছেন। একজন প্রকৃত মুমিন সর্বদা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যেই ভালো কাজ করেন এবং তাঁর ভয়েই মন্দ কাজ থেকে বিরত থাকেন।’

পীর ছাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘নিষ্ঠার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কাউকে এক গ্লাস পানি পান করালেও তা নাজাতের উসিলা হতে পারে। কারণ আমাদের প্রতিটি ভালো কাজের প্রকৃত প্রতিদান এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকার পুরস্কার একমাত্র আল্লাহ তায়ালাই প্রদান করবেন।’

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরো আলোচনা করেন- বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App