×

খুলনা

যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম

যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক ভয়াবহ হামলার ঘটনায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে জানা গেছে।

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পর রক্তাক্ত অবস্থায় তিনি প্রাণ বাঁচাতে মোটরসাইকেল চালিয়ে সরাসরি চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নয়ন আল মামুন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় তিনি আরও একজনের সঙ্গে মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। পথে কয়েকজন অজ্ঞাত যুবকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। জীবন বাঁচাতে তিনি কোনোভাবে থানা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন।

নয়ন আল মামুনের বড় ভাই জানিয়েছেন, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি এবং ঘটনার কারণও স্পষ্ট নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় বা রাজশাহীতে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় তিনি থানায় আসার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App