×

ঢাকা

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে স্বপন ব্যাপারীর (৪৮) হাজারি বড়শিতে কুমিরটি আটকে পড়ে। তাঁর দুই ছেলেসহ মোট পাঁচজনের সহায়তায় কুমিরটি উদ্ধার করে নদীর পাড়ে আনা হয়। তাঁদের সবার বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়। পরে সকাল ৮টার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে আনা হয়।

স্বপন ব্যাপারী বলেন, তিনি প্রতিদিন পদ্মা নদীতে বড় মাছ শিকারের জন্য হাজারি বড়শি পাতেন। গতকাল রবিবার রাতেও তিনি গোপালপুর চর এলাকায় বড়শি পেতেছিলেন। আজ সকালে গিয়ে তিনি দেখতে পান একটি কুমির বড়শি ও সুতোয় আটকা পড়ে আছে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট ও ওজন প্রায় দেড় মণ হবে।

তিনি আরও বলেন, আমি জানি কুমির মারা অপরাধ। এ জন্য আমি আমার দুই ছেলে ও অন্যদের সহায়তায় নদী থেকে উঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য কাজীবাড়ির ঘাটে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কুমিরটি কাজীবাড়ির ঘাট এলাকায় পানিতে বেঁধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিমের হাতে কুমিরটি বুঝিয়ে দেওয়া হবে। কেউ যেন কুমিরটির ক্ষতি করতে না পারে, সে জন্য এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটির প্রকৃতপক্ষে কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ ও ওজন; তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে। এটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসন ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App