×

খুলনা

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে এক পুলিশ সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যান। এ সময় দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল—জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকরা ফিলিং স্টেশনগুলোতে বিকল্প লাইনের মাধ্যমে তেল নিতে পারবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টরা এতদিন ধরে বিকল্প লাইনে জ্বালানি সংগ্রহ করে আসছিলেন।

তবে ১৬ এপ্রিল ওই পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল নিতে গেলে তাকে জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা পুলিশের মতে, দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা তাদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনসেবাতেও এর প্রভাব পড়তে পারে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই দিন সকালে আলমডাঙ্গা থানার পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম সাধারণ লাইনের নিয়ম না মেনে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান। এ কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App