×

খুলনা

মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Icon

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবি: কাগজ প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় মাগুরার মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ দফা তোপধ্বনির মাধ্যমে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা হয়।

পরে শহীদ-আহাদ সুমন মিনি স্টেডিয়ামে অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুসজ্জিত কন্টিনজেন্টের মাধ্যমে সমাবেশ   কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় ছালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শাহানুর জামান ও ওসি তদন্ত আবুল খায়ের। 

কুচকাওয়াজ শেষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। 

 দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা  দেয়া হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মুহা: শাহনুর জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ওসি তদন্ত আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।      

বিকালে শহিদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতি একাদশ এবং উপজেলা প্রশাসন একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে রাজনৈতিক প্রতিহিংসায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

সিংগাইরে রাজনৈতিক প্রতিহিংসায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

ইরানের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

মেঘনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

মেঘনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App