×

খুলনা

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

ছবি: সংগৃহীত

মেহেরপুরে মেজো ভাইয়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। 

শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় মেহেরপুর শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন, জেলা কারাগারে থাকা মৃদুলকে প্যারোলে মুক্তি দিয়ে কড়া পাহারায় জানাজাস্থলে নিয়ে আসা হয়। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল, যা উপস্থিত স্বজন ও স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাবেক সংসদ সদস্য ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের মেজো ভাই। বর্তমানে সাবেক এই মন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

অন্যদিকে, নাশকতার মামলায় মেহেরপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। ভাইয়ের জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাকে জানাজাস্থলে নিয়ে আসা হয়। হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় মৃদুলের উপস্থিতি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানাজা শুরুর আগে পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন প্রক্রিয়া শেষে সরফরাজ হোসেন মৃদুলকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App