×

খুলনা

সীমান্তে জাল নোটসহ আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

সীমান্তে জাল নোটসহ আটক ১

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় সীমান্ত এলাকায় ৪৩ হাজার টাকার জাল নোটসহ হাসানুজ্জামান নামে একজনকে আটক করেছেন বিজিবি।

রোববার (৮ মার্চ) রাতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ ৫০০ টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়।

আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

খুলনা বিজিবি’র ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, ‘রোববার রাতে কায়বা বিওপির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হাসানুজ্জামানকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে জাল টাকাসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App