×

খুলনা

তেল কিনতে গিয়ে পিটুনিতে যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

তেল কিনতে গিয়ে পিটুনিতে যুবক নিহত

নিরব আহমেদ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরের একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পাম্পকর্মীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের বাসিন্দা এবং আলিমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিরব বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। সে সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পরে নিরব আবার পাম্পে ফিরে আসেন। তখন তিনি দেখেন অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

আরো পড়ুন : রোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ

একপর্যায়ে পাম্পের কয়েকজন কর্মচারী লাঠিসোঁটা দিয়ে নিরবকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

এদিকে পাম্পকর্মীদের হামলায় যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পেট্রোল পাম্পে ভাঙচুর চালায়।

নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল অভিযোগ করে বলেন, আমার ভাই খুবই সাধারণ ও শান্ত স্বভাবের মানুষ ছিল। মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু তারা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে গেলে পাম্পকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তারা তাকে মারধর করে আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App