×

সারাদেশ

রোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

রোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে দ্রুততার সাথেই বাড়ছে জ্বালানি তেলের দাম। এই প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (৭ মার্চ) রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। এই সংকটটি তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে। আমরা মনে করি যেকোনো কারণেই হোক, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। আগামীকাল (রোববার) থেকে আমরা সমস্ত মার্কেটে আলোকসজ্জাগুলো বন্ধ রাখব। পাশাপাশি খুব অপ্রয়োজনীয় বাতি যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ রাখব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। 

তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট করেই জানিয়েছেন যে, তেল নিয়ে উদ্বেগের কিছু নেই, কেননা দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি জ্বালানি তেল স্টক করার অপচেষ্টা রোধে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চালুর কথাও জানিয়েছেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App