সাতক্ষীরায় গরু বোঝাই নসিমন খাদে, নিহত ১
মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
সাতক্ষীরা খুলনা মহাসড়কে গরুবোঝাই নসিমন খাদে পড়ে ঘটনাস্থলে চালক নিহত ও তিন জন আরোহী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নের বালিগাদার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের বাসিন্দা আহত মামুন হোসেন ও মোতালেব হোসেন একই উপজেলার খবরদারি গ্রামের বাসিন্দা। এছাড়া আমিনুল ইসলাম আশা শুনে উপজেলা শরীয়তপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী , মামুন হোসেন , মোতালেব হোসেন ও আমিনুল ইসলাম এই ৪জন তিনটি গরু বোঝাই ইজ্ঞিন ভ্যান যোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় আসলে নসিমনের পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত তিন জন যাত্রী ।
পাটকেলঘাটা থানার পুলিশ —পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । সড়ক দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান ।
