×

খুলনা

সুন্দরবনে মাছ শিকার: দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

সুন্দরবনে মাছ শিকার: দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

ছবি: কাগজ প্রতিবেদক

সুন্দরবন-এর পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জের নীলকমল অভয়ারণ্যকেন্দ্রের বঙ্গবন্ধুর চর সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিনচালিত ট্রলার, শাপলা প্রজাতির দুইটি বড় মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলিমেশ বৈরাগী বলেন, আটক জেলে, জব্দকৃত মাছ ও সরঞ্জামাদি ২৩ ফেব্রুয়ারি সোমবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App