×

খুলনা

ভারত থেকে এক কিশোরীকে প্রত্যাবাসন

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

ভারত থেকে এক কিশোরীকে প্রত্যাবাসন

ছবি: কাগজ প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের হারিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে এক বাংলাদেশি কিশোরীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন, হারিদাসপুর চেকপোস্টের মাধ্যমে ওই কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রত্যাবাসিত কিশোরীর নাম ভাবনা বিশ্বাস ওরফে মিম আক্তার। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুগন্ধি গ্রামের আলমগীর মন্ডলের মেয়ে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান-ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা প্রদত্ত ট্রাভেল পারমিট এবং বেঙ্গালুরু এফআরআরও কর্তৃক ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কিশোরীকে বাংলাদেশে গ্রহণ করা হয়েছে এবং তাকে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App