×

খুলনা

নড়াইলে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

নড়াইলে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে  জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যান চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৮ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

সে ওই বাড়িত থাকতেন। নিহতের পিতার নাম নয়েজ সানা। তার গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জাহাঙ্গীর হোসেন সানা প্রায় ১৫ বছর পূর্বে নড়াইলে এসে সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস করতেন। প্রায় একবছর পূর্ব থেকে জাহাঙ্গীর হোসেন সানা পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশুনা করতেন এবং একা বসবাস করতেন। দিনে ভ্যান চালাতেন তিনি। নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, গত দুইদিন যাবৎ আমার সাথে মনোমানিল্য হওয়ায় তার সাথে কথা যোগাযোগ ছিলনা। খবর পেয়ে এসে দেখি তাকে মেরে ভ্যান নিয়ে গেছে। রোববার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের একাধিক টিম জড়িতদের ধরতে কাজ করছে। দোষিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

নারায়ণগঞ্জে ১০ হত্যা ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App