×

খুলনা

যশোর বোর্ড

কারাগার থেকে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:৩৪ পিএম

কারাগার থেকে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় গ্রেপ্তার হওয়া যশোর বোর্ডের দুই এইচএসসি শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বুধবার (৩১ জুলাই) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা কারাগারে আটক দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগার থেকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে। আটক দুই পরীক্ষার্থী হলো, ফাহিম পারভেজ রনি এবং মো. জাহিদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় পরীক্ষার্থীর প্রশ্নপত্র, উত্তরপত্র এবং হাজিরাপত্র সরবরাহ করা হবে।

আরো পড়ুন : আটক পরীক্ষার্থীর জামিনে আইনি সহায়তা দেবে সরকার

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সরকার আইনি সহায়তা দিবে বলে জানিয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেয়া হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App