×

জাতীয় পার্টি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাপা

ফাইল ছবি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় পার্টি দপ্তর সম্পাদক মাহমুদল আলম সাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেবে।

এসব নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলের সব স্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালাই করে নিতে চায় দলটি। 

দলীয় সূত্র বলছে, নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব আরও জোরালোভাবে জানান দিতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App