×

চাকরির খবর

সেনাবাহিনীতে চাকরির সুযোগ: সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

সেনাবাহিনীতে চাকরির সুযোগ: সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড–২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে। এই ট্রেডের অধীনে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথসহ বিভিন্ন পেশায় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ মার্চ থেকে ০৭ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

আরো পড়ুন: তৃষা ও থালাপতি বিজয়ের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন, কী বলছে ভক্তরা?

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: অনির্দিষ্ট

ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশাসমূহ:

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১–এ স্থানান্তরের সুযোগ রয়েছে।

পেশাগত যোগ্যতা

কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।

ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল‍্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে। 

কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে।

টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৭ এপ্রিল ২০২৬

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App