×

জামায়াত

‘নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই-চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

‘নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই-চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।’

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও দাবি করেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।’

সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার দাবি, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে, যার ফলে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।

তিনি বলেন, অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়।’

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন৷ আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না’

সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় থাকবে জামায়াতে ইসলামী বলে তিনি বলেন, ‘দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে৷ আমরা জনগণের পাশে থাকবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App