×

বিএনপি

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘অপ্রিয় সত্য’ শিরোনামে সতর্কতামূলক একটি পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ পোস্ট প্রকাশ করেন।

পোস্টে শিশির মনির বলেন, ক্ষমতায় থাকায় অনেকেই প্রধানমন্ত্রীকে সরাসরি সত্য কথা বলতে সংকোচবোধ করেন। অতীতে অতিরিক্ত তোষামোদ অনেক নেতার ক্ষতির কারণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরে অতিরিক্ত প্রচার ও তোষামোদ দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি সংসদে প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি, টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম আসায় অভিনন্দন প্রস্তাব, পরিবারের সদস্যদের প্রোটোকল দেওয়া এবং বিভিন্ন অতিরঞ্জিত তুলনার প্রসঙ্গ উল্লেখ করেন।

শিশির মনির বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষ তোষামোদি নয়, কাজ দেখতে চায়। যে নেতা বেশি কর্মক্ষম ও সৎ, জনগণের কাছে তিনিই বেশি গ্রহণযোগ্য হবেন। সমস্যার সমাধান করতে পারলে জনপ্রিয়তা এমনিতেই আসবে।

তিনি আরো বলেন, পরিবারকেন্দ্রিক নেতৃত্ব বা একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই প্রধান বিবেচ্য বিষয়। কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

পোস্টে শিশির মনির প্রধানমন্ত্রীকে কিছু ইতিবাচক দিকের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সাধারণ পোশাক পরা, কম প্রোটোকল ব্যবহার, হেঁটে চলাফেরা, বিদ্যুৎ সাশ্রয় এবং সময়মতো অফিসে যাওয়া। এসব উদাহরণ ইতিবাচক বার্তা দেয়।

সবশেষে তিনি বলেন, সরকার প্রতিশ্রুত কিছু সংস্কার বাস্তবায়নে প্রস্তাবিত পদ্ধতি থেকে সরে এসেছে, যা প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে পারে। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App