×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বৃহস্পতিবার এক ভূমিধ্বসে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। সরকারি কর্মকর্তারা এএফপিকে একথা জানিয়েছেন। নিহতরা কৃষক। জাভার মধ্যাঞ্চলে ব্রেবেস এলাকায় স্থানীয় সময় সকাল ৮টায় শষ্যের ক্ষেতে কাজ করার সময় এই ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগরোহো এক বিবৃতি বলেন, ‘কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় ভূমিধসে চাপা পড়ে।’ পার্বত্য এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ১৪ জন কৃষক আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থা জানায়, উদ্ধার তৎপরতা চলছে। আবারো ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। খবর বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App