×

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে হারিকেনের আঘাতে ৩ জনের প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম

ব্রিটেনের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে হারিকেন 'ওফেলিয়ার'র আঘাতে এক নারীসহ তিন জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে হারিকেনটি আঘাত হানে। মঙ্গলবার সকালে বিবিসির খবরে বলা হয়েছে, হারিকেনের আঘাতে পৃথক ঘটনায় রাস্তার পাশের গাছ জিপ গাড়ির ওপর পড়লে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এছাড়া ঝড়ের সময় একটি গাছের আঘাত থেকে রক্ষার চেষ্টাকালে দুর্ঘটনার কবলে পড়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়। আরায়ল্যান্ড ও ওয়েলসের উত্তরাঞ্চলে হাজার-হাজার ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আয়ারল্যান্ড ইলেকট্রিসিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত থেকে প্রায় ১৫ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। এদিকে, স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, ঝড়টি ডামফ্রিজ ও গ্যালোওয়েতেও আঘাত হেনেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App