×

আন্তর্জাতিক

ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:২১ এএম

ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

সোমবার স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জেনারেল স্যান্টোস সিটির উপকূলের কাছে, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

বিবিসি লিখেছে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপানসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।

ফিলিপিন্সের ভূমিকম্প বিষয়ক সংস্থা সর্বোচ্চ ১.৫ মিটার উচ্চতার সুনামি ঢেউ নথিবদ্ধ করেছে। ভূমিকম্পের পর সুনামি ঢেউ চলতে থাকায় সতর্কতা বহাল রেখেছে ফিলিপিন্স।

দেশটির ভূমিকম্প বিষয়ক সংস্থার বিজ্ঞান গবেষণা বিশেষজ্ঞ উইনচেল ইয়ান সেভিলা স্থানীয় সংবাদমাধ্যম 'ওয়ান নিউজ'কে বলেছেন, “আমরা এখনই সুনামি সতর্কতা তুলে নিচ্ছি না, কারণ আমাদের যন্ত্রগুলোতে এখনো সুনামি ঢেউ রেকর্ড হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কিছু অস্বাভাবিক ওঠানামাও রেকর্ড করা হয়েছে।”

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জনসাধারণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছেন, অন্তত তিনজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো বলেছেন, হতাহতের খবরগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জনসাধারণকে তাদের বাড়িঘর বা অন্যান্য ভবন, বিশেষ করে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে এখনই প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন মারিয়ানো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বীপরাষ্ট্র পালাউ, ফিলিপিন্সের দাভাও এবং ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে সুনামি ঢেউ নথিবদ্ধ করা হয়েছে।

পালাউয়ের দুটি এলাকায় দশমিক ১ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে, উত্তর সুলাওয়েসির দুটি স্থানে ঢেউয়ের উচ্চতা ছিল যথাক্রমে দশমিক ৩ ফুট এবং ২ দশমিক ৭ ফুট। অন্যদিকে দাভাওতে ১ দশমিক ৫ ফুট উচ্চতার একটি ঢেউ রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশু মৃত্যু ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট ডোনাল্ড ট্রাম্পের

নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট ডোনাল্ড ট্রাম্পের

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App