ফ্রান্সের প্রীতি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি: সংগৃহীত
আজ সোমবার ক্রীড়াঙ্গনে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড।
অন্যদিকে ভারতের চণ্ডীগড়ে চলছে ভারত ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ, যা ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে।
দেশের ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ত দিন। ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে আজ অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। ফলে ক্রিকেট ও ফুটবল—দুই অঙ্গনেই জমজমাট এক দিন অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য।
ঢাকা প্রিমিয়ার লিগ
অগ্রণী ব্যাংক-টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব
মোহামেডান-লেপার্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
আবাহনী-গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
প্রাইম ব্যাংক-স্ট্রাইকার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
চণ্ডীগড় টেস্ট-৩য় দিন
ভারত-আফগানিস্তান
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
ফ্রান্স-উত্তর আয়ারল্যান্ড
রাত ১-১০ মি., সনি স্পোর্টস ৫
