×

আন্তর্জাতিক

ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:২৯ পিএম

ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

ছবি- সংগৃহীত

প্রক্রিয়াজাতকরণে ত্রুটি মেলায় প্রায় দুই দশক পর ভারত থেকে আম আমদানির ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। দেশটির কোয়ারেন্টিন কর্মকর্তারা ভারতীয় আম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে কীটনিয়ন্ত্রণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে ঘাটতি পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন। গ্রীষ্মকালীন আম রপ্তানির ভরা মৌসুমে জাপানের এই পদক্ষেপে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় রপ্তানিকারক ও চাষিরা। বিশেষ করে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লির মতো জনপ্রিয় জাতের আমের রপ্তানি এখন গভীর অনিশ্চয়তার মুখে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দশকের মধ্যে এই প্রথম ভারতীয় আমের ওপর এমন নিষেধাজ্ঞা দিল টোকিও। এর আগে ফলমাছির (ফ্রুট ফ্লাই) ঝুঁকির কারণে ভারতীয় আম আমদানি বন্ধ করেছিল দেশটি। পরে ভারত কীটনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করলে ২০০৬ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবার আবারও ভারতীয় আম জাপানের কঠোর উদ্ভিদ স্বাস্থ্যবিষয়ক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হলো। জাপান ফলমাছির মতো ক্ষতিকর কীটপতঙ্গের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। কারণ, এসব পোকা দেশটির নিজস্ব কৃষির জন্য বড় হুমকি।

মূলত প্রতি বছর আম রপ্তানি মৌসুম শুরুর আগে জাপানি কোয়ারেন্টিন কর্মকর্তারা ভারতে আসেন। তারা ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) কেন্দ্রগুলো পরিদর্শন করেন। রপ্তানির আগে এই রাসায়নিকবিহীন পদ্ধতিতে নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আম ফলমাছি ও এর লার্ভামুক্ত করা হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া বাধ্যতামূলক। চলতি বছরের মার্চে উত্তর প্রদেশের রহমানপুরের একটি ভিএইচটি কেন্দ্র পরিদর্শনের সময় ধোঁয়া প্রয়োগ (ফিউমিগেশন) ও জীবাণুমুক্তকরণে বেশ কিছু কারিগরি ঘাটতি পান জাপানি কর্মকর্তারা। এর পরপরই জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, ২৫ মার্চের পর ইস্যু করা সনদযুক্ত ভারতীয় আমের কোনো চালান আর গ্রহণ করা হবে না।

জাপান ভারতীয় আমের সবচেয়ে বড় বাজার না হলেও, সেখানে আমের দাম তুলনামূলক অনেক বেশি পাওয়া যায়। ফলে এই নিষেধাজ্ঞা ভারতের জন্য বড় আর্থিক ধাক্কা। ভারত প্রতি বছর বিশ্বে সর্বোচ্চ প্রায় ২ কোটি ৮০ লাখ মেট্রিক টন আম উৎপাদন করে। উচ্চমূল্যের বাজারে এই রপ্তানি বন্ধ হওয়ায় চাষি ও ব্যবসায়ীরা বড় মুনাফা থেকে বঞ্চিত হবেন। রপ্তানিকারকদের আশঙ্কা, এই সিদ্ধান্তের কারণে ভারতের কৃষিপণ্যের মাননিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর আন্তর্জাতিক আস্থা কমতে পারে, যা অন্যান্য আমদানিকারক দেশকেও নতুন করে ভাবাবে।

এই নিষেধাজ্ঞার সময়টিও ভারতীয় আমচাষিদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রের আলফোনসো আমচাষিরা এল নিনো-সংশ্লিষ্ট তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে এমনিতেই বড় ক্ষতির মুখে আছেন। সরকারি জরিপ অনুযায়ী, কিছু এলাকায় ইতিমধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ফসলহানি হয়েছে। এমন পরিস্থিতিতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জাপানের এই নিষেধাজ্ঞা চাষিদের সংকটকে আরও ঘনীভূত করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App