×

আন্তর্জাতিক

ভারতে ১০ দিনে তিন দফায় বাড়ল জ্বালানির দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:২১ পিএম

ভারতে ১০ দিনে তিন দফায় বাড়ল জ্বালানির দাম

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটের জেরে ভারতে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। আজ শনিবার (২৩ মে) দেশটির বিভিন্ন বড় শহরে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি প্রায় ১ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫ রুপি বাড়ল।

তেলের পাশাপাশি গত ৯ দিনে সিএনজির দামও বেড়েছে তিনবার। আজ প্রতি কেজিতে ১ রুপি করে দাম বেড়েছে সিএনজির। ভারতের প্রধান মেট্রো শহরগুলোর মধ্যে বর্তমানে হায়দরাবাদে সবচেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। অন্যদিকে চণ্ডীগড়ে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেট্রল ও ডিজেল।

এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ শনিবার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১১ দশমিক ৭০ রুপি। এর আগে গত শুক্রবার কলকাতায় এই দাম ছিল ১০৯ দশমিক ১৭ রুপি এবং গত মঙ্গলবার হয়েছিল ১১০ দশমিক ১৩ রুপি।

অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম আজ শনিবার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৪১ রুপি। গত শুক্রবার এই দাম ছিল ৯৫ দশমিক Taz৫৩ রুপি এবং গত মঙ্গলবার বেড়ে হয়েছিল ৯৬ দশমিক ৪৭ রুপি।

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামসহ দেশটির অয়েল মার্কেটিং সংস্থাগুলো জানিয়েছে, ইরান-আমেরিকা যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় জ্বালানি আমদানিতে বড় ঘাটতি দেখা দিয়েছে। এতে সংস্থাগুলোর দৈনিক প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোকসান হচ্ছে। এই লোকসান মেটাতেই মূলত দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হচ্ছে।

জ্বালানির দাম বাড়ায় অটো ও ট্যাক্সিসহ গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ। পাম্পে আসা অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলছেন, নতুন সরকারের আগের ঋণ পরিশোধ করতেই জনগণের ওপর এই দামের বোঝা চাপানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App