×

আওয়ামী লীগ

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৯ পিএম

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ মে) গভীর রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরও এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে শফিক খানকে গ্রেপ্তার করে। ওই বাড়িতেই তিনি অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ মে) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিক খানসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App