×

জাতীয়

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:২৯ পিএম

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্রীয়করণ এবং হামের চিকিৎসার জন্য জরুরি ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

রোববার (১০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি তামজীদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক, ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ নিশাত প্রমুখ। 

সংগঠনের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, ‘স্বাস্থ্যব্যবস্থাকে সম্পূর্ণরূপে রাষ্ট্রীয়করণ করতে হবে এবং চিকিৎসা-ব্যবসা বাংলাদেশে নির্মূল করতে হবে। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’ 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘বর্তমান সরকার এবং বিরোধীদলের মধ্যে শিশুমৃত্যুর ঘটনায় অদ্ভুত এক মিল দেখা যাচ্ছে। সংসদের অধিবেশনে পর্যন্ত শিশু মৃত্যু নিয়ে যথাযথ উদ্যোগী আলাপ দেখলাম না।  ইউনিসেফ দুই মাস আগে থেকে ইউনূস সরকারকে হামের সংকট এবং শিশুমৃত্যু বিষয়ে সতর্ক করলেও ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা এত শিশুর মৃত্যু ঠেকাতে কোনও পদক্ষেপ নেয়নি। ইউনূস সরকার এই কাঠামোগত হত্যাকাণ্ডের মূল কান্ডারি।’

‎বিক্ষোভ সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কলাভবন, ডাকসু ও লাইব্রেরি প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাপ্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

সংস্কৃতি প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App