×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া হবে আরো কঠিন এবং অপ্রত্যাশিত।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারী দেশগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য জটিলতার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

রোববার (১০ মে) ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইরানকে আবার লক্ষ্যবস্তু করা হলে প্রতিপক্ষকে নতুন ধরনের অস্ত্র, ভিন্ন কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত থাকতে হবে। তার ভাষায়, ইরান এবার আগের চেয়ে ভিন্ন ও কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত।

এদিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির এক মুখপাত্র বলেন, ইরানের ধৈর্যের সীমা শেষ পর্যায়ে পৌঁছেছে। তার দাবি, ইরানের জাহাজ বা রাষ্ট্রীয় স্বার্থে হামলা হলে প্রতিক্রিয়া হবে 'কঠোর ও বিস্ময়কর'।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্য হুঁশিয়ারির পাশাপাশি আড়ালে কিছু কূটনৈতিক যোগাযোগও চলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্দার আড়ালে আলোচনার চেষ্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার পর একদিকে যেমন জাতীয়তাবাদী মনোভাব নিয়ে অনেক মানুষ সরকারের পাশে অবস্থান নিয়েছে, তেমনি অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে।

বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যদি নতুন করে উত্তেজনা বাড়ে, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সমুদ্রপথের ওপর নির্ভরশীল।

টাইমলাইন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীর দুই উপজেলায় এনসিপি’র প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচন নীলফামারীর দুই উপজেলায় এনসিপি’র প্রার্থী ঘোষণা

‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা, কবে থেকে কোন আম পাবেন

‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা, কবে থেকে কোন আম পাবেন

১৫০ বছরের ইতিহাস, অথচ মাথার ওপর নেই ছাদ

১৫০ বছরের ইতিহাস, অথচ মাথার ওপর নেই ছাদ

কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ভারতে নির্বাচন-পরবর্তী সহিংসতা কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App