×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় ডলার ও তেলের দাম কমছে, ফলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। এতে সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় সুদবিহীন সম্পদ স্বর্ণের প্রতি আকর্ষণ বেড়েছে বিনিয়োগকারীদের।

বুধবার (৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৪ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পারস্য উপসাগরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বছর শেষে স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।’

এ ছাড়া রুপার দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলার, প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০ দশমিক ০৫ ডলার এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৪ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App