×

গণমাধ্যম

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৪২ পিএম

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির আদেশ পিছিয়ে আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।  

রোববার (৩ মে) বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। মোজাম্মেল বাবুর জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ। 

প্রসঙ্গত, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড, বাংলাদেশের সভাপতি ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App