×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:২৩ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ

ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা ‘ব্লকিং ব্যান’ জারি করেছে চীন। শনিবার (২ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ওয়াশিংটনের এই একতরফা বিধিনিষেধ চীনে স্বীকৃত হবে না এবং তা কার্যকর হওয়া ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়া পাঁচটি প্রতিষ্ঠান হলো হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনিং, শানতোং শৌকুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানতোং চিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হ্যপেই সিনহাই কেমিক্যাল গ্রুপ ও শানতোং শেংশিং কেমিক্যাল। ২০২৫ সাল থেকে শুরু হওয়া এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এসব প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন,‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার পরিপন্থি। এতে চীনা প্রতিষ্ঠান ও তৃতীয় দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রমে অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।’ তিনি আরও জানান, জাতীয় সার্বভৌমত্ব ও উন্নয়ন স্বার্থ রক্ষায় এবং দেশি প্রতিষ্ঠানের বৈধ অধিকার সুরক্ষায় এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবস্থানরত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য থাকবে না। মূলত চীনের এই ‘ব্লকিং ব্যান’ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ভোলার চরফ্যাশন ৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App