×

খেলা

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পেশাওয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া এই ফাইনালকে সামনে রেখে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির ঘোষণা অনুযায়ী, এবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা)। রানার্স-আপ দল পাবে ৩ লাখ ডলার। তবে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য আলাদাভাবে আরও ৫ লাখ ডলারের বিশাল প্রাইজ পুল রাখা হয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বীকৃতি হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হবে ২ লাখ ডলার। সব মিলিয়ে এবারের আসরের মোট প্রাইজমানি দাঁড়াচ্ছে ১৫ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৩৯ লাখ টাকা।

মাঠের লড়াইয়ে আজ ফেবারিট হিসেবেই নামছে বাবর আজমের পেশাওয়ার জালমি। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা দলটির বড় শক্তি সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম ও বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। এর আগে চারবার ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে পেশাওয়ার। আজ জিতলে সেটি হবে তাদের দ্বিতীয় শিরোপা।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসমান টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। আসরের শুরুতে টানা ৪ ম্যাচ হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে মার্নাস লাবুশেনের দল। এলিমিনেটরে শক্তিশালী মুলতান সুলতানস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তারা এখন নিজেদের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। লিগ পর্বের একমাত্র দেখায় পেশাওয়ারের কাছে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল হায়দরাবাদ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App