×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আবহে দক্ষিণ লেবাননে বাসিন্দাদের ঘরে ফেরার ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম

যুদ্ধবিরতির আবহে দক্ষিণ লেবাননে বাসিন্দাদের ঘরে ফেরার ঢল

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন দক্ষিণ লেবাননের হাজারো মানুষ।

সোমবার (২০ এপ্রিল)দক্ষিণ লেবাননের রাস্তাঘাটে আজ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘরবাড়ি ও নিজ গ্রামে ফেরার টানে পথে নামলেও, এই ফিরে আসা স্থায়ী কোনো সমাধান নয়।

গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের ঘরবাড়িতে ফিরলেও কেউ সেখানে স্থায়ীভাবে থাকছেন না। মূলত ছোটখাটো মেরামত এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতেই তারা ভিটায় ফিরছেন; তবে রাত কাটানোর সাহস পাচ্ছেন না কেউই। এর প্রধান কারণ ঘরবাড়িগুলোর চরম ক্ষয়ক্ষতি, যা বর্তমানে বসবাসের অনুপযোগী। পাশাপাশি এই যুদ্ধবিরতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল সংশয় কাজ করছে; অনেকের মতেই এই শান্তি প্রক্রিয়া অত্যন্ত ভঙ্গুর এবং যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে।

এছাড়া, অনেক শহর ও গ্রাম এখনো নিরাপদ হয়ে ওঠেনি। যুদ্ধবিরতির ঠিক আগমুহূর্ত পর্যন্ত চলা ভয়াবহ বিমান হামলায় নিহতদের মরদেহ উদ্ধার ও শনাক্তকরণের কাজ এখনো চলমান থাকায় ওই এলাকাগুলোতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App