×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২২

ছবি- সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাসটি জম্মু ও কাশ্মীরের রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। উধমপুরের কাছাকাছি একটি পাহাড়ি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে দেওয়া এক বিবৃতিতে মোদি এই ঘটনাকে অত্যন্ত ‘ব্যথাদায়ক’ বলে অভিহিত করেছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে তার সরকার পাশে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

কৃষিকার্ডেও মিলছে না ডিজেল, সেচ বন্ধ হয়ে বিপাকে কৃষক

কৃষিকার্ডেও মিলছে না ডিজেল, সেচ বন্ধ হয়ে বিপাকে কৃষক

তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App