×

আন্তর্জাতিক

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

সুনামি। ছবি- প্রতীকি

জাপানের উত্তরাঞ্চলে সোমবার (২০ এপ্রিল) বিকেলে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূ-কম্পনের পরপরই দেশটির উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্র থেকে ১০ ফুটের চেয়েও উঁচু সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিও থেকেও তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই হোক্কাইডো এবং ইওয়াতে জেলার কিছু অংশসহ উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে উচ্চ ঝুঁকিপূর্ণ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এবং নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দ্রুত উঁচু ভূমি অথবা আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংস্থা তাদের সতর্কবার্তায় বলেছে,'সুনামির ঢেউ বারবার আঘাত হানার সম্ভাবনা রয়েছে। প্রথম ঢেউটি অল্প সময়ের মধ্যেই আছড়ে পড়তে পারে। যতক্ষণ পর্যন্ত সতর্কবার্তা প্রত্যাহার করা হচ্ছে না, ততক্ষণ নিরাপদ স্থান ছেড়ে যাবেন না।'

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের পর ওই এলাকার ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অস্বাভাবিকতা তৈরি হয়েছে কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

সিরাজদিখান কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App