×

আন্তর্জাতিক

ট্রাম্প

চুক্তি না করলে আবারো হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

চুক্তি না করলে আবারো হামলা

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্থায়ী চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, আগামী বুধবারের (২২ এপ্রিল)  মধ্যে সমঝোতা না হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং ইরানের ওপর পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলাশয়েছে, ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কঠোর বার্তা দেন।

ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মানজনক সমাধান না এলে যুক্তরাষ্ট্র আবারও বোমাবর্ষণ শুরু করবে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরও কঠোর করা হবে।

বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী বুধবার শেষ হবে। এই সময়ের মধ্যে স্থায়ী চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চলছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

বিশ্লেষকদের মতে, সময়সীমা বেঁধে দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুমুরিয়ায় সবজির বাজার  চড়া, কমেছে মুরগীর দাম

ডুমুরিয়ায় সবজির বাজার চড়া, কমেছে মুরগীর দাম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

হাদি হত্যা আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App