×

জাতীয়

যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান আমিনুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান আমিনুলের

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যুবসমাজের সার্বিক উন্নয়নের জন্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের সামাজিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে থাকে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যক্রমের গতি বাড়াতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকা এবং অধীনস্থদের উপস্থিতি তদারকি করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি, সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়সীমা ও বাজেটের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেন।

প্রশিক্ষণ কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দ্রুত একটি ‘মনিটরিং সেল’ গঠনের নির্দেশও দেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলমসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

রাশেদ প্রধান সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

দুই মাসে ৬০ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

মাহদী আমি দুই মাসে ৬০ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ‘অসম’ চুক্তি বড় ঝুঁকি

দেবপ্রিয় যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ‘অসম’ চুক্তি বড় ঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App