×

জাতীয়

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, শিলাবৃষ্টির সম্ভবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, শিলাবৃষ্টির সম্ভবনা

ফাইল ছবি

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

রাশেদ প্রধান সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

দুই মাসে ৬০ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

মাহদী আমি দুই মাসে ৬০ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ‘অসম’ চুক্তি বড় ঝুঁকি

দেবপ্রিয় যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ‘অসম’ চুক্তি বড় ঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App