×

আন্তর্জাতিক

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ট্রাম্পের এসব বক্তব্যকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিশেষ করে ইউরেনিয়াম হস্তান্তর এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন যে তথ্য প্রচার করছে, সেটির কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এ সময় ট্রাম্পের একাধিক বক্তব্যের জবাব দিয়ে স্পিকার গালিবাফ বলেন, ‘এসব দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের বক্তব্য দিয়ে যুদ্ধক্ষেত্রেও সাফল্য আসেনি এবং আলোচনাতেও অগ্রগতি সম্ভব নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের ওপর অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির স্বাভাবিক চলাচল বজায় থাকবে না।’

তার কথা মতে, ‘এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হবে। হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।’

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দিনের শুরুতে ইরান ইস্যুতে বেশ কিছু মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। একইসঙ্গে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ইতিবাচক বার্তাও দেনে মার্কিন প্রেসিডেন্ট।’

ট্রাম্প দাবি করে বলেন, ‘ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ। ‘ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়।’

এছাড়া ব্লুমবার্গ নিউজকে ট্রাম্প জানান, আগামী রোববার (১৯ এপ্রিল) আলোচনা এগোবে বলে তিনি আশা করছেন এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে রাজি হয়েছে।

ট্রুথ সোশালে ট্রাম্প আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সব সমুদ্র মাইন সরিয়ে ফেলেছে বা সরাচ্ছে।’ 

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে।’

অন্যদিকে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের এ দাবি সরাসরি নাকচ করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।’

সেই সঙ্গে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ‘মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

দিনে আট ঘণ্টার বেশি কাজ কি মৃত্যুঝুঁকি বাড়ায়?

দিনে আট ঘণ্টার বেশি কাজ কি মৃত্যুঝুঁকি বাড়ায়?

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App