×

সারাদেশ

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ফলে সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে খোঁজ শুরু করা হয়। 

সেখান থেকে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু দুই জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পার্ক এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাংলার জয়যাত্রা’ হরমুজ পার করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

নৌপরিবহনমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ পার করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত আমির

শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত আমির

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

অবৈধভাবে জ্বালানি তেল পাচারে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

অবৈধভাবে জ্বালানি তেল পাচারে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App