×

আন্তর্জাতিক

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

পবিত্র ঈদুল আজহা। ছবি- সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। চাঁদ দেখা সাপেক্ষে সম্ভাব্য তারিখগুলো বিবেচনায় নিয়ে এই ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে।

আমিরাত সরকারের তথ্য অনুযায়ী, আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সেই হিসেবে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৬ মে (মঙ্গলবার)। এর পরদিন ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, হজের দিন অর্থাৎ ২৬ মে থেকে সরকারি ছুটি শুরু হবে। এরপর ঈদুল আজহা উপলক্ষে ২৭ থেকে ২৯ মে পর্যন্ত থাকবে নির্ধারিত ছুটি। যেহেতু দেশটিতে শনি ও রোববার (৩০ ও ৩১ মে) সাপ্তাহিক ছুটি, তাই সব মিলিয়ে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

এদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে ২০২৬ সালে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই চূড়ান্ত তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর, যা জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App