×

আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমস

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান

ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ছবি- সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে আলোচনার গুঞ্জন শুরু হয়েছে। তবে পাকিস্তানের সাম্প্রতিক বৈঠকে দুই দেশের দেয়া প্রস্তাবের মধ্যে বিস্তর ব্যবধান থাকায় চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিবিসি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পারমাণবিক কার্যক্রম স্থগিতের সময়সীমা নিয়েই মূলত এই মূল বিরোধ।

প্রতিবেদনে জানানো হয়, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের দাবি, ইরানকে অন্তত ২০ বছরের জন্য এই কার্যক্রম বন্ধ রাখতে হবে। গত রবিবারও ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র।

উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকেই দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেন,‘এটা স্পষ্ট যে এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে এবং সব ধরনের আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।’ এছাড়া গুতেরেস হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App