×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

নাইজেরিয়ায় জনাকীর্ণ বাজারে ভয়াবহ বিমান হামলায় শতাধিক নিহত। ছবি- রয়টার্স

বিদ্রোহী দমনের নামে নাইজেরিয়ার বিমান বাহিনীর ভুল নিশানায় রক্তগঙ্গা বয়ে গেল ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামের একটি সাপ্তাহিক বাজারে। রোববার (১২ এপ্রিল) চালানো এই হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, এ ঘটনায় অন্তত ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে স্থানীয় চিফ লাওয়ান জান্না নুর গেইদাম নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, হতাহতের মোট সংখ্যা দুইশ’র কাছাকাছি পৌঁছাতে পারে।

জিল্লি গ্রামটি মূলত বোকো হারামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বর্নো রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত। নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, জিল্লি অক্ষ বরাবর চালানো অভিযানে তারা বেশ কিছু বোকো হারাম যোদ্ধাকে নির্মূল করতে সক্ষম হয়েছে। তবে ওই বিবৃতিতে সাধারণ মানুষের ওপর হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। পরবর্তীতে ইয়োবি রাজ্য সরকার বিষয়টি স্পষ্ট করে জানায়, অভিযানের সময় একটি বাজারের কাছাকাছি বোমা বর্ষণ করা হয়েছে যেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম জানান, বর্নো রাজ্য থেকে যারা জিল্লির ওই সাপ্তাহিক বাজারে কেনাবেচা করতে এসেছিলেন, তাদের একটি অংশ এই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন। হতাহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী গেইদাম ও মাইদুগুরির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সাফ জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে আকাশপথে হামলা চালানো কোনোভাবেই বৈধ পদ্ধতি হতে পারে না। এ ধরনের ‘বেপরোয়া প্রাণঘাতী শক্তির ব্যবহার’ পুরোপুরি অবৈধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নাইজেরিয়া সরকারের প্রতি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

জনবল নেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

ঋষিজ আয়োজনে বর্ষবরণ উৎসব

ঋষিজ আয়োজনে বর্ষবরণ উৎসব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App