×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে দক্ষিণ লেবাননে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবর অনুযায়ী, টাইর থেকে লিতানি নদীর উত্তরাঞ্চল এবং জাহরানি নদীর দক্ষিণের বিস্তীর্ণ জনপদে হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে তেল আবিব। বিশেষ করে সীমান্তবর্তী বিন্ত জবেইল শহরটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা।

দক্ষিণ লেবাননের খিয়াম ও নাবাতিয়াহ অঞ্চলে দফায় দফায় ভয়াবহ বিমান হামলা চালানো হচ্ছে। পাশাপাশি কানা ও টাইর শহরের আশপাশেও প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে এখন ‘বিন্ত জবেইল’ শহর। কৌশলগত অবস্থান এবং প্রতীকী গুরত্ব—উভয় দিক থেকেই এই শহরটি ইসরায়েল ও হিজবুল্লাহর জন্য অত্যন্ত মর্যাদার বিষয়। শহরটির একটি দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।

২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটার পর হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরাল্লাহ এখানেই তার বিখ্যাত বিজয় ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৬ সালের যুদ্ধে এই শহরেই হিজবুল্লাহর টানেল কৌশলের কাছে পর্যুদস্ত হয়েছিল ইসরায়েলি সেনারা।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো দাবি করছে, শহরটির সবকটি প্রবেশপথ ইতিমধ্যে ইসরায়েলি সেনারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সীমান্তবর্তী এই জনপদে এখন যেকোনো মুহূর্তে চূড়ান্ত সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App